রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সামগ্রী বিক্রির সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন খবরে শেওড়াপাড়া ও উত্তরা এলাকায় আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে এই চক্রের মূল হোতা পিয়াস আহম্মেদ শিহাব ও জোহান হোসেন রয়েছেন।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাশার মোল্লা জানান, চক্রটি গত প্রায় দুই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক ওয়েবসাইটের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলো। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কৃত্রিম জননাঙ্গ, ডিলডো, ভাইব্রেটর, যৌনস্থায়িত্ব বৃদ্ধিকারী বড়ি, জেল, মলম এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সমাজের কিছু উচ্চবিত্ত শ্রেণি ও বিকৃত মানসিকতার মানুষের প্রশ্রয়ে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাতে চক্রটি এই ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












