কুমিল্লামঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক আনন্দভ্রমণে চারটি বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা অপর তিনটি বাস ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে গেছে।