কুমিল্লাসোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌকাডুবি

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বাজার নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। নৌকায় প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুইচরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।