কুমিল্লাশনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নি হ ত ২

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২২) এবং চাটিতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল সামনে থাকা একটি ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ট্রলিচালক আবদুস সোবহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এর আগে সকালে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।