কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৪, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার ১৫ আগস্ট) সকাল থেকে সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।


বিজ্ঞপ্তিটি দফতরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।