কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৩, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

রংপুর নগরীতে আব্দুর রহমান (৬৫) নামে এক রিকশা গ্যারেজ মালিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর তাজহাট আনছারির মোড় এলাকার একটি গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, বুধবার (১২ আগস্ট) রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ড ঘটে। গ্যারেজে থাকা কোনো রিকশা চুরি না হলেও টাকা লুট করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান ওই গ্যারেজের মালিক। তিনি গ্যারেজের পাশের একটি বাসায় একাই থাকতেন।তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। তারা অন্যত্র থাকেন।

অটোভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

অটোভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গ্যারেজের শাটার বন্ধ এবং বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলাকাটা লাশ দেখতে পায়। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।দুর্বৃত্তরা টাকা লুটের উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, রক্তমাখা স্থান চিহ্নিত করে সিআইডির ক্রাইম সিন টিম, পিবিআই ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।