কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে দুই যাত্রীর লাগেজে পাওয়া গেল ১৫ লিটার বিদেশি মদ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৩, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। বুধবার বিকেল ৩টা ৪০মিনিটে দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্রান্টেস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। দুই যাত্রীর কাছ থেকে জব্দকৃত বিদেশি মদের পরিমাণ ১৫ লিটার। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।