কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আলাউদ্দিন (৩০) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছে। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​কারাসূত্রে জানা যায়, তার বাবার নাম মজিদ মোল্লা। তার কয়েদি নম্বর- ৩১/এ। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।