কুমিল্লাবৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ঢোকার মুখে ফের পুলিশি বাধায় এনসিপি নেতারা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে আসা এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশের মুখে ফের আটকে দিয়েছে পুলিশ।

বুধবার বিকাল ৬টার দিকে এনসিপি নেতাদের বহনকারী গাড়ির বহর হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় আসে। তখন আগে থেকে অবস্থান করা পুলিশের সদস্যরা গাড়িবহর আটকে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গাড়ি থেকে নেমে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।