কুমিল্লারবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৬, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে ১১৬০ জন আক্রান্ত হয়েছে। 

আজ রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৫ হয়েছে, অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৫ এ অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এতে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত  শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩।

নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৭০ জন। এতে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়েছেন।