কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো.সেলিম মিয়া।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন। তিনি জানান, দলটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে ২ ফেব্রুয়ারি নিবন্ধন দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। পরে বিষটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ২০২৫ সালেই রুল জারি করা হয়। আজকে রুলের ওপর রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেয়া হয়েছে।