কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩ প্যাকেজ ঘোষণা, কোনটির খরচ কত?

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৭ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী- প্যাকেজ-১ (বিশেষ) সর্বমোট মূল্য: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা (সাত লাখ একানব্বই হাজার ষাট টাকা বাইশ পয়সা), হজ প্যাকেজ-২ (সাধারণ) সর্বমোট মূল্য: ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা (পাঁচ লাখ পচানব্বই হাজার পাঁচশত আশি টাকা আঠাশ পয়সা) এবং হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) সর্বমোট মূল্য: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা (পাঁচ লাখ তের হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা) নির্ধারণ করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, এছাড়াও এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।


সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারের ঘোষিত প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।