কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রী লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও ২ ননদ গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রী লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার এক আত্মীয়র বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—নিহত লামিয়ার শ্বশুর খোকন ব্যাপারী এবং দুই ননদ রিংকি ও লিমা। এর আগে গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে ও চেতনা নাশক ওষুধ খাইয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মারা যান। এ সময় তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করে।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বাগেরহাটের রামপাল উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।