কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বাস খাদে পড়ে আহত ১৫

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (কুষ্টিয়া -জ ০৮-০০৯) হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি উদ্ধারের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে