কুমিল্লামঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাম সন্দেহে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত হাম সন্দেহে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৯ হাজার ৪৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩০ জন, গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ দুই হাজার ২৪৪ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।

খুলনা হামের মধ্যে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্য

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।