কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া (২) মৌশা গ্রামের আমিনুরের কন্যা ও রাইশা (৩) আলীনূরের কন্যা। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার পর শিশু দুটি একসাথে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী আবু হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।