কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের বিমানভাড়া কমলো ৩৭ হাজার টাকা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ থাকবে। যার মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ -এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ হবে ৫ সাড়ে ১৩ হাজার টাকা। 

এছাড়া  ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের ১ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়ায় এবং খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী।