কুমিল্লামঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৫

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পেরুর মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দেশটির ‘লা রিপাবলিকা’ পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাতের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চুয়াপাকা শহরের কাছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চোনগোস বাহো জেলা। এখানেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে, যদিও নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের প্রভাবে বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্গত এলাকাগুলোতে জরুরি সহায়তা দল মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।