কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে সামিরুল ও মিন্টু চৌকিদার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই বিরোধের জের ধরে রাতে স্থানীয় সন্ত্রাসী সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগর এলাকার ফারুক ও আব্দুল শেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।