কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীর প্রাণহানি

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাফিজ ও স্বাধীন নামে দুই এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় নরসিংদীর শিবপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা শেষে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।