কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

জরুরি মেরামত কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় আজ (শনিবার) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতের কাজ চলবে। এ কারণে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই লাইনের মাধ্যমে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।