কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুজ্বরে প্রাণ গেল আরও ২ জনের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৬, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৬৬ জনসহ বরিশাল বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ২৩ এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৭ জন।

এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে পাঁচ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।