কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড ম্যাচে কেন জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঐতিহাসিক ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।

ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা সেটি পড়েছিল। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল মেসিরা।

নীল জার্সি কি সৌভাগ্যের প্রতীক?

অ্যাওয়ে কিট পরে খেলার জন্য আর্জেন্টিনার অনুরোধের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খুব সম্ভবত এটি কুসংস্কার ও সৌভাগ্য সম্পর্কিত, যেটা আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত। 

আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে পাঁচবার থ্রি লায়নদের মুখোমুখি হয়েছে। তিনবার নকআউটে। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে কিছুটা এগিয়ে, আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে ১৯৮৬ সালের বিখ্যাত কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ছিল আলোচিত। আরেকটি জয় এসেছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টিতে। 

Diego Armando Maradona scoring goal of the century during the World Cup quarterfinal between Argentina and England. (AFP)

উল্লেখ্য, আর্জেন্টিনা যে দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে, প্রত্যেকবার তারা ডোরাকাটা নীল ও সাদা হোম জার্সির বদলে তাদের আকাশী নেভি বা গাঢ় নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি পরেছিল।

সম্ভবত এই কারণেই আর্জেন্টিনা এবারও নীল জার্সি পরে মাঠে নামতে চাইছে। আর যখন ফুটবলের ব্যাপার আছে, তখন আর্জেন্টাইন সংষ্কৃতিতে কাবালা গোপন কোনো বিষয় নয়। 

কুসংস্কারের বিষয়টি একপাশে সরিয়ে রাখলে আর্জেন্টিনার এই জার্সি পরে খেলার অনুরোধ স্বাভাবিক। কারণ ফিফা সেমিফাইনালের জন্য ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। তাতে করে স্বাভাবিকভাবে আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরতে হবে।