কুমিল্লাসোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রকৌশলীর স্ত্রী নিহত

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৬, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে পার্শ্ববর্তী ভৈরব যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকৌশলী আমজাদ হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভৈরবের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।