কুমিল্লাসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নেয়ার অভিযোগ যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক বিতরণ সংস্থা এবং কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় চলতি মাস জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে অভিযোগ বিভিন্ন সূত্র হতে জানা যায়।

গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

এ অবস্থায় অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি অথবা ইতিপূর্বে প্রদত্ত হটলাইনে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ জানানো হচ্ছে।

হটলাইনগুলো হলো:

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯
     
  • বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০
     
  • পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯
     
  • ডিপিডিসি লিমিটেডের কল সেন্টার- ১৬১১৬
     
  • ডেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬১২০
     
  • নেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬৬০৩
     
  • ওজোপাডিকো লিমিটেডের কল সেন্টার- ১৬১১৭