কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ যারা

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে ৩২ দলের নকআউট পর্ব। এরই মধ্যে যাচাই-বাছাই শেষে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিয়েছে ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার। যেই তালিকায় রয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ একঝাঁক তারকা ফুটবলার।

চলুন দেখে নেওয়া যাক অপ্টার চোখে কারা রয়েছেন বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা একাদশে-

গোলকিপার: ভোজিনিয়া (কেপ ভার্দে)
স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া। পরের ম্যাচে উরুগুয়ে বিপক্ষে দুটি গোল হজম করলেও তিনিই ছিলেন ভরসা। সৌদি আরবের বিপক্ষেও শেষ ম্যাচে দারুণ পারফর্ম করেন ৪০ বছর বয়সী এই গোলকিপার।

রাইটব্যাক: মারভিন সেনায়া (ঘানা)
এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১৮টি ট্যাকল করেছেন ঘানার মারভিন সেনায়া। ৩৮টি ডুয়েলের (বল দখলের লড়াই) ২৪টিতেই জিতেছেন। প্রতিপক্ষের খেলোয়াড়কে একা থামানোর ক্ষেত্রে একজন ডিফেন্ডার কতটা কার্যকর, তা বোঝা যায় তার ‘ট্রু ট্যাকলস’ পরিসংখ্যান দেখলে। যেখানে সেনায়ার সাফল্যের হার ৭২ শতাংশ।

সেন্টারব্যাক: দিনেই বোর্হেস (কেপ ভার্দে)
গ্রুপ পর্বে ৩১ বার বল ‘ক্লিয়ার’ করে এ তালিকায় দ্বিতীয় কেপ ভার্দের দিনেই বোর্হেস। অন্তত ২০টি ডুয়েলে জড়িয়েছেন, এমন ডিফেন্ডারদের মধ্যে তিনি ৬৮ শতাংশ বেশি সফল। সেন্টারব্যাকদের মধ্যে শুধু দুজন তার চেয়ে বেশি ট্যাকল (৮টি) করতে পেরেছেন।

সেন্ট্রাল মিডফিল্ড: পেদ্রো ভিতে (ইকুয়েডর)
মিডফিল্ডার পেদ্রো ভিতে যেন ইকুয়েডরের অবিনাশী শক্তি। গ্রুপ পর্বে ওপেন প্লে থেকে সুযোগ তৈরির ক্ষেত্রে পেদ্রোর চেয়ে এগিয়ে মাত্র চারজন খেলোয়াড় (৮টি)। সবচেয়ে বেশি ট্যাকলেও আছেন তিনে (১৪টি)। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও তিনে আছেন ভিতে (২৩টি)। এছাড়া ২৩৪টি পাস দিয়ে পঞ্চম স্থানে আছেন তিনি।

রাইট উইং: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা পারফরমার আর্জেন্টিনার লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোল করেছেন তিনি। এর মধ্যে চলতি বিশ্বকাপেই ৩ ম্যাচে তার গোল ৬টি।

লেফট উইং: ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচেই গোল করেছেন লেফট উইং ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের জার্সিতে তাকে রুদ্ররূপে দেখা যায়। আগের যে তিন আসরে গ্রুপ পর্বের সব ম্যাচে ব্রাজিল গোল পেয়েছে, প্রতিবারই ট্রফি ঘরে তুলেছে।

স্ট্রাইকার: আর্লিং হলান্ড (নরওয়ে)
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে ৪ গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। গোল সংখ্যায় মেসির পরই আছেন তিনি। এমনকি পেনাল্টি ছাড়া তার ২.৬৮ ‘এক্সপেক্টেড গোল’ রেটিংও এবারের বিশ্বকাপে ভিনিসিয়ুসের (৩.৫১) পরই দ্বিতীয় সর্বোচ্চ।

স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
বিশ্বকাপ ইতিহাসে টানা অন্তত তিন ম্যাচে দুই বা এর বেশি গোল করা চতুর্থ খেলোয়াড় ফ্রান্সের স্ট্রাইকার এমবাপ্পে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে উসমান দেম্বেলের ২টি গোলের উৎসও তিনি।