দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ২ জন, উত্তর সিটি কপোরেশন এলাকার ১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮ জনে।












