কুমিল্লাসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী অর্চিতা দাস

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ২৫ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন কুমিল্লার অর্চিতা দাস (তন্বী)। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অর্চিতা দাস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন বছর বয়সে ২০০০ সালে তার শরীরে বিরল ধরনের মাংসপেশির ক্যান্সার ‘র‍্যাবডোমায়োসারকোমা’ শনাক্ত হয়। এরপর ২০০২, ২০২০ ও ২০২৩ সালে একাধিকবার রোগটি ফিরে আসে।

দীর্ঘ সময়ে তাকে কেমোথেরাপি, জটিল চিকিৎসা প্রক্রিয়া এবং বিভিন্ন শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিকূলতার মধ্যেও তিনি চিকিৎসা চালিয়ে যান এবং স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করেন।

২০২৫ সালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকদের প্রচেষ্টা ও পরিবারের নিরলস সহযোগিতার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘ জীবনসংগ্রামের পর অর্চিতা দাসের মৃত্যুতে কুমিল্লার শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।