কুমিল্লাসোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 

প্রতিবেদক
Cumilla Press
জুন ২২, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার।  

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতার মরতুজাবাদ এলাকায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। 

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের মরতুজাবাদ। এটি ছিল একটি মৃদু ভূমিকম্প।