কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদের পুকুরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
জুন ২২, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।