মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। প্রত্যাশিত জয় না এলেও সেলেসাও শিবিরে হতাশার চেয়ে স্বস্তি ও হাস্যরসই বেশি দেখা গেছে।
ম্যাচের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মজার একটি মন্তব্য করেন। আর্জেন্টিনার হয়ে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা লিওনেল মেসির প্রসঙ্গ টেনে তিনি হাসতে হাসতে বলেন, ‘ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!’
লুলার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তবে তিনি স্পষ্ট করে জানান, এটি ছিল নিছক রসিকতা। একই সঙ্গে ব্রাজিল দলের ওপর নিজের আস্থার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, তাই প্রথম ম্যাচের ড্র নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
প্রেসিডেন্ট আরও বলেন, অনেক সময় ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হলে দলটি দারুণ কিছু করে দেখায়। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বলেই তার বিশ্বাস।
এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য বড় সুখবর দিয়েছেন নেইমার। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) আবারও দলের অনুশীলনে যোগ দিয়েছেন। গত মাসে কাফ মাসলের সমস্যায় পড়লেও এখন অনেকটাই সুস্থ তিনি।
অনুশীলনে ফিরেই নিজের স্বভাবসুলভ হাস্যরস দেখান নেইমার। সাংবাদিকদের দিকে তাকিয়ে মজা করে বলেন, ‘কী ব্যাপার, আমাকে খুব মিস করছিলে











