কুমিল্লাসোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিবিরের ‘গুম নাটক’ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৪, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘গুম-অপহরণের নাটক’ এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

রোববার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখন সেই গুরুতর অভিযোগ আড়াল করতেই মূলত গুমের নাটক সাজানো হচ্ছে।’

​তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। ধর্ষণের মতো অপরাধের সুষ্ঠু তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসে।