কুমিল্লাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

 যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত আলী রেজা রাজু উপজেলার লাউতাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রায় এক বছর আগে অভিযুক্ত রাজুর পরিচয় হয়। বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজু তার বাড়িতে গিয়ে বিয়ের প্রতিশ্রুতির সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগীর পরিবার শার্শা থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।