কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল ছেড়ে মিন্টু মিয়া তৈরি করলেন ৫০০ ফুটের সৌদি পতাকা

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা দেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যতিক্রম ঘটনা ঘটেই চলছে। এবার এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মিন্টু মিয়া।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন পরিত্যাগ করেছেন। সেই মিন্টু মিয়া বানালেন তার নতুন দল সৌদি আরবের ৫০০ ফুটের পতাকা।


২৫ বছর ধরে ব্রাজিল দলের সমর্থন করে ছিলেন আখাউড়া পৌর এলাকার টানপাড়ার মিন্টু মিয়া। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় মত বদলান তিনি।

মঙ্গলবার (৯ জুন) দুধ দিয়ে গোসল করে তিনি ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করেন। মুসলিম দেশ হিসেবে সমর্থন দেন সৌদি আরবকে। বৃহস্পতিবার ৫০০ ফুটের সৌদি আরবের পতাকা প্রদর্শন করেন। 

পতাকাটি বানাতে সময় লেগেছে ২০ দিনের বেশি। খরচ হয়েছে এক লাখ টাকার ওপরে। খড়মপুর মাজার এলাকায় পতাকা প্রদর্শনের সময় আরো সৌদি ভক্ত যোগ দেন তাতে। 

উদ্বোধন করেন, শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম মিন্টু। অতিথি হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর তকদীর হোসেন খাদেম।

নবাগত সৌদি আরবের সমর্থক মিন্টু মিয়া বলেন, ‘গত ২৫ বছর ধরে ব্রাজিল সাপোর্ট করেছিলাম। কিন্তু ব্রাজিল অমুসলিম দেশ। তাই আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়েছি। সৌদি মুসলিম দেশ বলে সাপোর্ট করছি। ৫০০ ফুটের পতাকা বানিয়েছি নিজের টাকায়। সবার ভালো সাপোর্ট পেয়েছি।’

মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘সারাদেশেই ফুটবল উন্মাদনা। মিন্টু মিয়ার এ উদ্যোগ আমাদেরকে নাড়া দিয়েছে।’