কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।  

নিহত দুই নাবিকের নাম প্রকাশ করা হয়েছে।

তারা হলেন-অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার)।  আর নিখোঁজ নাবিকের নাম প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।

ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাতে এ তথ্য জানা গেছে।

এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়।তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।

যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, জাহাজটিতে ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিখোঁজ তিন নাবিকের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, এবং যারা তাদের স্বজনদের খোঁজের অপেক্ষায় আছেন, তাদের কথাও আমি ভাবছি।