কুমিল্লামঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুন ৯, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী একটি পিকআপভ্যানের চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাঁশবোঝাই ট্রাকের একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার সেলিমের ছেলে সুমন (২৬)।

স্থানীয়রা জানায়, বাঁশবোঝাই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের এক শ্রমিক গুরুতর আহত হন।

এ ঘটনায় আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একইসাথে নিহতদের মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।