কুমিল্লামঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে মেয়ের হাতে মা খুন

প্রতিবেদক
Cumilla Press
জুন ৯, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে আপন মাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে রোকেয়া আক্তার।

মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ১১টার দিকে ওই ইউনিয়নের মধ্য ধোবুরীয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত রিজিয়া বেগম (৯৮) একই উপজেলার মধ্যে ধোবুরীয়া গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী। 

জানা যায়, দীর্ঘদিন ধরে রোকেয়া আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন।

সকালে নিজ বাড়িতে কোনো এক বিষয় নিয়ে মা রিজিয়া বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে রোকেয়া তার মায়ের মাথায় আঘাত করেন।এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত মেয়ে রোকেয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।