কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ২০২৬ উন্মাদনা: যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের শোডাউন

প্রতিবেদক
Cumilla Press
জুন ৯, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র ২ দিন ১৬ ঘণ্টা! এরপরই শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা নিজেদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা অংশ নেন।

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যশোরের বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ ও উন্মাদনা