কুমিল্লামঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

প্রতিবেদক
Cumilla Press
জুন ৯, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। তবে এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। 

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বাসটির দ্রুতগতির ফলে দুর্ঘটনার কবলে পড়েছে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেছি এবং যে যার মতো তাদের গন্তব্যে চলে গেছেন। কোনো যাত্রী গুরুতর আহত হননি।