কুমিল্লাসোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমানের উপকূলে ২৪ ভারতীয়কে বহনকারী তেল ট্যাঙ্কারে আগুন

প্রতিবেদক
Cumilla Press
জুন ৮, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৮ জুন) ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি তেল ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। যেটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

মাদাগাস্কারের পতাকাবাহী জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এ ঘটনায় সকল নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে।


ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স-পোস্টে লিখেছে, ‘ভারতীয় নাবিকসহ একটি জাহাজকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে মিশন অবগত হয়েছে। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।’

এদিকে, মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং ডেটা অনুসারে, ট্যাঙ্কারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকমের দিকে যাচ্ছিল।


নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেন, ‘সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত আমাদের ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।’


তিনি আরও বলেন যে, নৌপরিবহন মন্ত্রণালয় ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং-এর মাধ্যমে এ পর্যন্ত ৩,৫০৬ জন ভারতীয় নাবিকের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে, যার মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জন রয়েছেন।