কুমিল্লাবুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর মরদেহ রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ওই বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েক দিন আগে মারা গেছেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।