কুমিল্লামঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

প্রীতম গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের প্রসেনজিত বিশ্বাসের ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতম বিশ্বাসকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গতকাল সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী  ভর্তি রয়েছে।এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী  ৯৬৯ জন এবং গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।