কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার মুন্সীকান্দি এলাকা হতে তাকে মাদকসহ আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি দাউদকান্দি উপজেলার ভাজরা সরকার বাড়ির শুক্কুর আলীর ছেলে মো: গিয়াস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২:৩০ দিকে হোমনা থানার এসআই (নিঃ) মো: ইছমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হোমনা-মেঘনাগামী সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল।
এসময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
হোমনা থানা ওসি টমাস বড়ুয়া জানায়, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।












