কুমিল্লাবুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ২৬, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।

আজ মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতেরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেক জন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ।

নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যু হয়।  

চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।