কুমিল্লামঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
Cumilla Press
মে ২৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটির প্রথমদিন সোমবার থেকে এখন পর্যন্ত পদ্মা সেতু হয়ে ৪৪ হাজার ৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৬ মে) পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ৫৯৩ টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

আবু সাদ নিলয় বলেন, পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নিবিঘ্ন করতে দুইপাড়ের টোল প্রায় মোট ১৯ টি টুল বুথ সক্রিয় রয়েছে। মোটরসাইকেল যাত্রীদের চাপ সামাল দিতে মাওয়া টোলপ্লাজায় বাড়ানো হয়ে মোটরমাইকেলের টোল বুথ।