কুমিল্লাসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে ভবন ধস : নিহত ৩, নিখোঁজ ১৭

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

লিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরের অ্যাঞ্জেলেস সিটিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২৫ মে) দেশটির ফায়ার প্রোটেকশন ব্যুরোর তথ্য কর্মকর্তা মারিয়া লিয়া সাজিলি জানান, ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনকে উদ্ধার করা হলেও পরে তাদের মৃত্যু হয়। তাদের একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্যজন ধ্বংসস্তূপের নিচেই হৃদরোগে আক্রান্ত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

উদ্ধারকারী দল জানিয়েছে, থার্মাল স্ক্যানে ধ্বংসস্তূপের নিচে শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দনের মতো কিছু সংকেত পাওয়া গেছে। ফলে আরও মানুষ জীবিত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

নিখোঁজদের বেশিরভাগই নির্মাণশ্রমিক। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নির্মাণস্থলে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করতেন। তবে সপ্তাহের শেষ হওয়ায় অনেকেই বাড়ি চলে গিয়েছিলেন।

৫৫ বছর বয়সী শ্রমিক আলফ্রেডো আলবিস জানান, ভবনের পাশের শ্রমিক ব্যারাকে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি বিকট শব্দ শুনতে পান। তার দুই চাচাতো ভাই এখনও নিখোঁজ।

আলবিস বলেন, তারা পরিবারের জন্য রোজগার করতে এখানে কাজ করছিল। এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা করছি তারা হয়তো আর বেঁচে নেই।

উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের ভাষ্য, সামান্য নড়াচড়াতেও ধ্বংসস্তূপ আরও ভেঙে পড়তে পারে, যা আটকে পড়াদের পাশাপাশি উদ্ধারকারীদের জীবনও ঝুঁকিতে ফেলছে। এ কারণে বেশিরভাগ উদ্ধারকাজ হাত দিয়েই ধীরে ধীরে চালানো হচ্ছে।

এদিকে নিখোঁজদের স্বজনদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। ম্যানিলা থেকে আসা লিয়া কাসিলাও জানান, তার স্বামীও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন।

কাসিলাও বলেন, আমার ছোট সন্তান বারবার তার বাবার খোঁজ জানতে চাইছে, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই