কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় তালাক দিয়ে আবারও বিয়ের প্রলোভনে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমিন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। গত ২৩ মে বিকেলে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ভুক্তভোগীর সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। বিয়ের পরের বছর অক্টোবরে স্ত্রীকে আল আমিন একতরফা তালাক দেয়। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করে এবং স্ত্রীকে পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে যোগাযোগ করে।

এরই ধারাবাহিকতায়, বিয়ের কথা বলে আল আমিন সাবেক স্ত্রীকে খালার বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন আর বিয়ে করতে রাজি হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৫ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‌্যাব-৪, সিপিসি-২ (নবীনগর, সাভার) এর অভিযানিক দল আশুলিয়া থেকে আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।