কুমিল্লামঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাত গভীর হলেই যেন মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

একটার পর একটা ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

গত ২৪/০৫/২০২৬ রবিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর এলাকায় ঘটে ভয়াবহ একটি ডাকাতির ঘটনা। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে এক জাপান প্রবাসীর গাড়ি থামিয়ে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ডাকাতরা প্রবাসীকে নির্মমভাবে মারধর ও নির্যাতন করে তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রশ্ন উঠছে — ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কি আদৌ কোনো কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা আছে?
নাকি রাত নামলেই মহাসড়ক চলে যায় ডাকাতদের নিয়ন্ত্রণে?

প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে। কিন্তু একের পর এক এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

এখন সাধারণ মানুষের একটাই দাবি—
✔️ মহাসড়কে বাড়ানো হোক রাত্রীকালীন টহল
✔️ দ্রুত গ্রেপ্তার করা হোক জড়িত ডাকাত চক্রকে
✔️ নিরাপদ করা হোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।