কুমিল্লারবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায়র‌্যাবের হেফাজত থেকে ২ আসামিকে ছিনিয়ে নিলো উত্তেজিত জনতা

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপে একটি মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর র‌্যাবের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এই ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দুপুরে দাকোপ উপজেলার খোনা গ্রাম থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপরই স্থানীয় কয়েক হাজার বাসিন্দা র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে এবং জোরপূর্বক দুই আসামিকে তাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাস জমিতে চিংড়ি ঘেরের মালিকানা ও দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে ইতোপূর্বে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আব্দুল্লাহ ফকির নামের এক ব্যক্তি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার ওই মামলার প্রতিবাদে স্থানীয় বাজারে অপর পক্ষের পক্ষ থেকে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই বাজার এলাকা থেকে মামলার আসামি রসুল গাজী ও ফারুক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাজারো মানুষ জড়ো হয়ে র‌্যাব সদস্যদের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আসামিদের পুনরায় গ্রেপ্তারে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুল সংখ্যক ফোর্সসহ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।