কুমিল্লারবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের খাবার নিয়ে যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা ফকিরহাট মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ফকিরহাট উপজেলার সাতশৈয়া এলাকায় ওই কিশোরী তার ভাইয়ের জন্য মাদরাসায় খাবার নিয়ে যাচ্ছিল। পথে অভিযুক্ত রাছেক শেখ ওই কিশোরীকে ফুঁসলিয়ে তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের ও লোকমুখে জানাজানি হয়।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।